প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ : রাশিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুস থেকে পাঁচজন বিদেশি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বসনিয়ার নাগরিক। রোববার রুশ কর্তৃপক্ষ এবং রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে কর্তৃপক্ষ জানায়, সাত সদস্যের একটি পর্বতারোহী দলের মধ্যে প্রাথমিকভাবে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল এবং আরও তিনজনের সন্ধান পাওয়ার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানায়, ‘তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২৪ জুলাই সাত বিদেশি পর্বতারোহীর একটি দল মাউন্ট এলব্রুসে আরোহণ করছিল। পরদিন সন্ধ্যায় আবহাওয়ার দ্রুত অবনতি ঘটলে দলটি তাদের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যায়।’
বিবৃতিতে বলা হয়েছে, দলের একজন সদস্য নিচে নেমে এসে কর্তৃপক্ষকে জানান, ‘৫ হাজার ১০০ মিটার উচ্চতায় দলের দুজন সদস্য অসুস্থ হয়ে মারা গেছেন।’
পরে উদ্ধারকারীরা আরও একজন জীবিত পর্বতারোহীকে খুঁজে পান। একই সাথে, আরও তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়। বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং তিনি এ ঘটনার বিষয়কে ‘একটি বড় ধরনের ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন