প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতির খবরকে অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, দেশের বাজারে পাওয়া সয়াবিন তেলে কোনো ক্ষতিকর ধাতু বা লেডের অস্তিত্ব নেই।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আয়োজনে অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশে বাজারে যে সয়াবিন তেল রয়েছে, তা সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভেজাল ধাতু বা লেড নেই। এটি সম্পূর্ণরূপে একটি অপপ্রচার।
মন্ত্রী বলেন, নেতিবাচক খবরের মাঝে অন্তত একটি ভালো খবর জানাচ্ছি- রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ এখন জানবেন, এতে কোনো ক্ষতিকর উপাদান নেই।
আলোচনা সভায় বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন