প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাশিয়ার পার্লামেন্ট ডুমা-র নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টি বিশাল জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর রোববার পর্যন্ত তিন দিনব্যাপী ভোটগ্রহণের পর সোমবার ২১ সেপ্টেম্বর রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। তবে এই নিয়ন্ত্রিত নির্বাচনে ক্রেমলিন বা ইউক্রেন যুদ্ধের সমালোচক—এমন কোনো দলের অংশগ্রহণের সুযোগ ছিল না।
রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনার এলা পামফিলোভার দেওয়া প্রাথমিক ফলাফল অনুযায়ী, ডুমার ৪৫০ আসনের মধ্যে ৩৫৫টিতে জয়লাভ করেছে ইউনাইটেড রাশিয়া। গত পঁচিশ বছর ধরে রাশিয়ার রাজনীতিতে এই দলের আধিপত্য রয়েছে।
এই বিজয় পুতিনের দলের ক্ষমতাকে আরও দৃঢ় করে তুলেছে। পূর্ববর্তী ৩৪৩ আসনের রেকর্ড ভেঙে দেওয়া হয়েছে। এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ফলে, প্রয়োজনে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে।
২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর এটি রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন। ক্রেমলিনের দাবি, এই ফলাফল প্রমাণ করে যে, ১৯৯৯ সালের নববর্ষের প্রাক্কালে ক্ষমতায় আসার পর থেকে পুতিনের পেছনে পুরো রাশিয়া একত্রিত হয়েছে।
এই যুদ্ধের ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হয়েছে। মস্কো সামরিক অভিযানের সমালোচনা নিষিদ্ধ করেছে। এমনকি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো একমাত্র দলটিকেও নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, "এই পরিসংখ্যানগুলো রাষ্ট্রপ্রধানের প্রতি রুশ সমাজের সর্বোচ্চ ঐক্যের প্রমাণ।"
পুতিনের অধীনে নির্বাচনের প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। তাই ইউনাইটেড রাশিয়ার বিজয় নিয়ে রাশিয়ায় কারো মধ্যে সন্দেহ ছিল না।
ইউক্রেনে থাকা সেনাদের সমর্থনে ভোট দেওয়ার জন্য রুশদের প্রতি আহ্বান জানিয়েছিলেন পুতিন। মস্কোর দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভোটের আয়োজনও করা হয়েছিল।
পামফিলোভা জানান, এবার ভোট পড়েছে ৫৯ শতাংশের বেশি—যা গত এক দশকের মধ্যে যেকোনো পার্লামেন্ট নির্বাচনে সর্বোচ্চ। "রাশিয়ার ওপর প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ" থাকা সত্ত্বেও ভোট দেওয়ার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান তিনি।
তিনি ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেমের বিরুদ্ধে চালানো "হাজারেরও বেশি" সাইবার হামলার নিন্দা করেন এবং এর জন্য ইউক্রেনকে দায়ী করেন।
পামফিলোভা আরও জানান, ইতিমধ্যে ৯৫ শতাংশেরও বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে; চলতি সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ইউক্রেন অভিযানের কারণে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে গেছে। ভোটের শেষ দিন, রোববার মস্কোতে যুদ্ধের ব্যাপক পরিসরে ড্রোন হামলা চালায় কিয়েভ। এতে দুজন নিহত হন এবং একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে পামফিলোভা বলেন, "চরম পরিস্থিতি সত্ত্বেও আমরা এই নির্বাচনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সফল হয়েছি।" ভোটগ্রহণ নির্বিঘ্ন করার জন্য তিনি নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান।
এই নির্বাচনের ফল পুতিনের ক্ষমতা আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে।
কিছু মানুষের শঙ্কা রয়েছে যে, রাশিয়ায় নতুন করে সামরিক সেনা সমাবেশ শুরু হতে পারে। পুতিন অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে কিয়েভের অভিযোগ, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে সেনা ডাকার পরিকল্পনা করছে মস্কো।
নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার কমিউনিস্ট পার্টি, যারা ৪০টি আসন পেয়েছে। জাতীয়তাবাদী দল এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসন লাভ করেছে।
কয়েক মাস ধরে ইউক্রেন যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার সময় এবং কূটনৈতিক সমাধানের পথ বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কিছু কিছু অঞ্চলে আঞ্চলিক প্রধানদের বেছে নিতেও ভোটগ্রহণ হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মুসলিম অধ্যুষিত চেচনিয়ায় ৯৯.৮৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন রমজান কাদিরভ। তিনি এই প্রজাতন্ত্র শাসন করার জন্য পরিচিত।
পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষরা নির্বাসনে, কারাগারে, অথবা মৃত অবস্থায় রয়েছেন। ২০২৪ সালে আর্কটিকের এক কারাগারে আলেক্সেই নাভালনি মারা যান।
অধিকাংশ বিরোধী প্রার্থীকেই এবারের নির্বাচনে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল রাশিয়ার একমাত্র উদারপন্থি ও যুদ্ধবিরোধী দল ইয়াবলোকো। তাদের পুরোপুরি ব্যালট থেকে নিষিদ্ধ করা হয় এবং কেবল সিঙ্গেল-ব্যালট লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
নির্বাচনি প্রচার শুরুর আগেই বেশ কয়েকজন যুদ্ধবিরোধী রাজনীতিককে কারাবন্দি করা হয়, কেউ কেউ দেশ ছেড়ে চলে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন