প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সাথে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে আজ সকাল ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় (১১.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৬.৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে) গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি.মি. হিসেবে রয়েছে।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন