প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতীয় সেই নারী রেশমা এবং তার সন্তানকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলার ভিত্তিতে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দিবাগত রাতে, ১৮ জুলাই, বিজিবি সদস্যরা তাদের পুলিশের কাছে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।
ওসি জানিয়েছেন, ওই নারী ও তার শিশু সন্তান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
শুক্রবার দুপুরের সময় ওই নারী এবং তার সন্তানকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সময় সংবাদে। স্থানীয়রা মনে করছেন, এবার বৈধ প্রক্রিয়ার মাধ্যমে অসহায় ওই নারী ও তার সন্তানের দেশে ফেরার পথ তৈরি হবে।
রেশমা খাতুনের দাবি, তিনি ভারতীয় নাগরিক। তাঁর তিন সন্তান এবং স্বামী ভারতে রয়েছে। তিনি মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশের হাতে আটক হন, এবং পুলিশ তাকে ও আরো কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিকের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সেটি আমলে নেয়নি। পরবর্তীতে, তাঁকে অন্য সাধারণ মানুষের সঙ্গে বিমানে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গভীর রাতে জোরপূর্বক চট্টগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশে এসে রেশমার কোনো আত্মীয় বা পরিচিত না থাকায় তিনি চরম বিপর্যয়ে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে দীর্ঘ বছর ধরে অবস্থানকারী বাংলাদেশি নাগরিক নয়, ভারতীয় নাগরিকদেরও অনেককে বাংলাদেশী পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করা হচ্ছে। এদের মধ্যে রেশমা ও তার সন্তানও এমন অমানবিক ঘটনার শিকার হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন