প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্প পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্বপ্রাপ্ত একটি দল এবং পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে, তারা ইছামতি নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এই সময় প্রকল্পের চলমান কার্যক্রম, খননকাজ এবং নিলামের জন্য সংরক্ষিত মাটির ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়েছে।
পরিদর্শনের সময় সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বার্থে নিলামের জন্য নির্ধারিত মাটি সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের শর্ত মেনে কাজ বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। যদি কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, জোরপূর্বক দখল বা প্রকল্পের শর্ত লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রাও দাবি করেছেন, ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকায় কাজের মান বজায় রয়েছে এবং দুর্নীতি, জোরপূর্বক দখলের মতো অভিযোগ নেই। তারা প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর ভূমিকাকে প্রশংসা করেছেন।
২০২৪ সালের জুলাই মাসে প্রায় ১ হাজার ৫৫৪ কোটি টাকা ব্যয়ে ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটির কার্যক্রমের তদারকির দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন