প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর রাঙ্গাবালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে দায়িত্ব গ্রহণের একদিন পরই প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যাহারের পেছনে রয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে আধা-সরকারি (ডিও) পত্র তৈরি করার অভিযোগ। অভিযোগ প্রকাশ হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনে তাকে সংযুক্তির জন্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই সঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসনের দুটি পৃথক আদেশে তাকে রাঙ্গাবালীর সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করা হয়। তার ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব অর্পণের আদেশও বাতিল করা হয়। বর্তমানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, ২০ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে শাওন মজুমদার সুমনকে রাঙ্গাবালীতে বদলি করা হয়। তিনি ২৬ জুলাই নতুন কর্মস্থলে যোগদান করে সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু যোগদানের পরদিনই তার প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।
এদিকে, জাতীয় সংসদ সচিবালয় একই দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করা হয়েছে। এই ডিও পত্রটি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে দাখিল করার মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে। সচিবালয় জানায়, ওই পত্র জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম, লোগো ও সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন