প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন।
সোমবার, তাদের নিয়ন্ত্রণাধীন সানা বিমানবন্দরে বোমা হামলার দায়ে সৌদি আরবকে অভিযুক্ত করার পর, তারা পরে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে সৌদি আরব এবং ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে চলমান চার বছরের যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এক্স-এ বলেছেন, সৌদি আরব ‘সন্ত্রাসী হুতি’ মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। আভা হচ্ছে ইয়েমেন সীমান্তবর্তী একটি পার্বত্য দক্ষিণাঞ্চলের রাজধানী, যেখানে অনেক সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে আশ্রয় নেন।
সৌদি জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর ২০২২ সালের মার্চে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের দায় স্বীকার করা এটিই প্রথম হামলা।
ইরান সংঘাতে এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে এলেও, সোমবারের এই সহিংসতা দেশটির দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
অন্যান্য অনেক ছোট উপসাগরীয় রাষ্ট্রগুলোর তুলনায় দেশটির আয়তন বেশি হওয়ার কারণে যুদ্ধের সময় এটি তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিল এবং হরমুজ প্রণালীকে এড়িয়ে পূর্ব থেকে লোহিত সাগরে অবস্থিত পশ্চিম উপকূলে একটি পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি অব্যাহত রেখেছিল।
হুতিদের সাথে বৃহত্তর সংঘাত এই পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, যারা অতীতে গাজাকে সমর্থন করে লোহিত সাগরের ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে ও হামলা চালিয়েছে।
এদিকে, সৌদি সরকারের যোগাযোগ দপ্তর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এর আগে সোমবার সকালে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায়।
দক্ষিণের বন্দর শহর এডেন থেকে পরিচালিত এই সরকার সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সমর্থনপুষ্ট।
অন্যদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানটি হুতি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন