প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিমানে ওঠার সময় অভিবাসন কর্মকর্তাদের হাতে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবারের (২১ নভেম্বর) এই ঘটনাটি বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি করে এবং লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা জানায়, আটক হওয়া দুজন মেক্সিকোর নাগরিক। তাদের মধ্যে একজন, রিকার্ডো লারোন্দো মেন্দোজা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাকে আটক করার জন্য অভিযান পরিচালিত হয়। এ সময় সোফিয়া হার্নান্দেজ মেহিয়া নামের অপর একজন নারী কর্মকর্তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন, এমন দাবি করেছে সংস্থাটি। তার বিরুদ্ধে এক কর্মকর্তাকে হামলার অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা কর্মকর্তারা একজন ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এক নারী চিৎকার করে বলতে শোনা যায় যে, তার মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার কাছে কাজের অনুমতিপত্র রয়েছে।
আলাস্কা এয়ারলাইনস জানায়, তারা এই অভিযানের বিষয়ে পূর্বে কিছু জানতেন না। যাত্রী ও কর্মীদের জন্য ঘটনাটি ছিল অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে তদন্ত করছে সংস্থাটি।
ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন অভিবাসন কর্মকর্তাদের এই ধরনের অভিযানকে ‘অমার্কিন’ বলে সমালোচনা করেছেন।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন