প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের সখীপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে রাখার ঘটনা নিয়ে আলোচনা ওঠা প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সোয়া তিনটার সময় সখীপুর উপজেলায় তাঁর নিজ ভাতিজি ইসমত আরার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
এ ছাড়া গত ২ আগস্ট রাতে সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ অবস্থায় জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে রাখার অভিযোগ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠে। পরদিন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাতিজির বাড়িতে নিয়ে যান। সংঘটিত এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরে, ৬ আগস্ট স্থানীয়দের আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর, যখন তার শারীরিক অবস্থার অবনতি হয়, তখন চিকিৎসকদের পরামর্শে তাকে গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ভাতিজির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকেলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফিরে আসার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।
এদিকে, রাস্তায় ফেলে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পার হলেও তাঁর স্ত্রী বা সন্তানেরা তার কোনো খোঁজ নেননি বলে অভিযোগ করছে স্থানীয়রা। তবে জামালের স্ত্রী রিনা আক্তার বলেছেন যে, তিনি প্রায় আড়াই মাস আগে জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন