প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও দুই শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৬ জন। ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৩ হাজার ২৪৮ জন।
১৫ মার্চ থেকে ২২ অক্টোবরের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যুর ঘটনা সহ, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ১০৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগে ১০৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন