প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বর্তমানে একটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারী এই সেবাটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চ্যাটবটটিতে প্রবেশ করার পর ব্যবহারকারীদের কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার ঘটনা ঘটেছে। চ্যাটজিপিটি বন্ধ থাকার কারণে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ এবং পড়াশোনায় সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হয়েছে—এমনটাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ায় প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি না থাকায় দ্রুত উত্তর, তথ্য খোঁজা বা লেখালেখির কাজে এবার নিজেদের মস্তিষ্কের ওপর নির্ভর করতে হবে।
তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকে চ্যাটজিপিটি ব্যবহার করা সম্ভব হয়েছে।
এই বিভ্রাটের প্রভাব শুধুমাত্র চ্যাটজিপিটিতে সীমাবদ্ধ নয়। এর ফলে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা লেগেছে, যার একটি বড় অংশই এআইভিত্তিক ফিচারের জন্য ওপেনএআইয়ের ওপর নির্ভরশীল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন