প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রতিনিধি হিসেবে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এই দেশকে নতুনভাবে গড়ার পরিকল্পনা করেছেন। কিন্তু পলাতক ফ্যাসিস্টরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।’
আজ ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শকামুণি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবরদানোৎসবের প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
সরোয়ার আলমগীর আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফিরে আসার পর বলেছিলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—আমরা সবাই মিলে বাংলাদেশ। আমাদের সকলকে বাংলাদেশি হিসেবে দেশ গড়তে হবে। তাই আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে প্রধানমন্ত্রীর সেই ভিশন বাস্তবায়ন সম্ভব হবে না।’
তিনি উল্লেখ করেন, ফটিকছড়িতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকাজ অব্যাহত রয়েছে। আজ এই বৌদ্ধ বিহারে অনুদান প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে সকল বিহারকে উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রিয়দর্শী মহাথের। উদ্বোধন করেন আবদুল্লাহপুর শকামুণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলংকার ভিক্ষু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, জাফাতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন