প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪১৯ জনে পৌঁছেছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজারেরও বেশি হয়ে গেছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার সংখ্যা ৬০৪। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগে ২৮১, বরিশালে ২৩৪, খুলনায় ২২৮ এবং রাজশাহীতে ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং রংপুরে ৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার মানুষ। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৩৬ জন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে (ঢাকা শহরসহ), যেখানে মারা গেছেন ১৯৭ জন। খুলনা বিভাগে ৭৯, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে আটজন এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন