প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গত পাঁচ মাসে একের পর এক কৌশল ব্যবহার করে ইরানকে ঘায়েল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব কৌশল কোনোভাবেই কার্যকর হয়নি। এখন মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, ইরানের ওপর চাপ আরও বাড়ানোর জন্য নতুন ও ব্যতিক্রমী কৌশল খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছেন। খবরটি সিএনএনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বিষয়টিতে অবগত কিছু সূত্রের মাধ্যমে বলা হয়েছে, গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা ই-মেইলের মাধ্যমে সামরিক বিশ্লেষকদের কাছে ‘ইরানের ওপর চাপ সৃষ্টি ও শাস্তি দেওয়ার নতুন, সৃজনশীল এবং অপ্রচলিত উপায়’ প্রস্তাব চেয়েছেন।
সিএনএন উল্লেখ করে জানিয়েছে, ই-মেইলের মাধ্যমে এই ধরনের মতামত আহ্বান অস্বাভাবিক। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানকে ওয়াশিংটনের শর্তে একটি চুক্তিতে রাজি করানোর সীমিত বিকল্পের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এক বিবৃতিতে জানান, বাহিনীর কার্যক্রম আরও কার্যকরী করার জন্য সব স্তরের সদস্যদের কাছ থেকে নতুন ধারণা নেওয়ার দীর্ঘদিনের সংস্কৃতি রয়েছে। তিনি বলেন, ‘অ্যাডমিরাল কুপার বিশেষভাবে পদমর্যাদা নির্বিশেষে আমাদের দলের সদস্যদের কাছ থেকে মতামত নিয়ে সর্বোচ্চ পর্যায়ের অপারেশনাল সক্ষমতা নিশ্চিত করার চেষ্টা করেন।’
সিএনএলের প্রতিবেদনে আরও বলা হয় যে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) উভয়ই মূল্যায়ন করেছে যে, বর্তমান বোমা হামলা ইরানের আলোচনার অবস্থান পরিবর্তন করতে সক্ষম হওয়ার সম্ভাবনা কম।
সাম্প্রতিক কিছু সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর ফলে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলার দাবি করেছে।
এই উত্তেজনা জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং চূড়ান্ত চুক্তির লক্ষ্যে শুরু হওয়া আলোচনার পর থেকেই আরও বেড়ে যায়। পরে নিরাপত্তা নিশ্চয়তা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা স্থবির হয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন