প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন আর্জেন্টিনার পূরণ হলো না। ফাইনালে স্পেনের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হিসেবে দলের মধ্যে হতাশার ছায়া পড়ল। আলবিসেলেস্তের অধিনায়ক লিওনেল মেসি ম্যাচ শেষে ভেঙে পড়েন হতাশায়। তিনি রানার্সআপের মেডেল গলায় ঝুলিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না এই আর্জেন্টাইন মহাতারকা।
১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য ছিল আর্জেন্টিনার। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের একমাত্র গোলের কারণে শিরোপা হাতছাড়া হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
পুরো ম্যাচ জুড়ে স্পেনের আধিপত্য ছিল। বল দখল, পাসিং এবং আক্রমণে প্রতিপক্ষকে স্পষ্টভাবে পেছনে ফেলেছিল ‘লা রোজা’। পরিসংখ্যানে দেখা যায়, শট নেওয়ার ক্ষেত্রেও স্পেন এগিয়ে ছিল ২০-২ ব্যবধানে। পাশাপাশি, পাসের সংখ্যাতেও তারা ৮৪৫-৪৩৩ ব্যবধানে এগিয়ে ছিল ইউরোপের দলের।
ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে মেসি বলেন, "আমি দুঃখিত, তবে আমি জানি যে আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।" হারের হতাশা থাকলেও প্রতিপক্ষের কৃতিত্ব তিনি স্বীকার করেন। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, "সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা খেলায় হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি। তার মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা কিছু করেছি তা ভুলে যাব। তাই আমি আমার দেশের মানুষ, সতীর্থ খেলোয়াড় এবং পুরো দেশকে ধন্যবাদ জানাতে চাই।"
ফাইনালে পরাজয়ের মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেলেও, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার লড়াকু পারফরম্যান্সের জন্য সমর্থকদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন