প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবরকে ভুয়া বলে উল্লেখ করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো এবং পথচারীদের হেনস্তা করার অভিযোগে একটি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, অভিযুক্তকে দ্রুত আটক করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছিল যে, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই তথ্য সম্পূর্ণরূপে মিথ্যা।
মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একটি পুরোনো ভিডিওর ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এই গুজব ছড়ানো হয়েছিল। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি মানসিক সমস্যায় ভুগে কাবা শরিফের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই ঘটনার আত্মঘাতী বোমা হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কর্তৃপক্ষ এ ধরনের গুজবে কান না দিতে এবং কেবল সরকারি সূত্র থেকে সঠিক তথ্য জানার জন্য অনুরোধ করেছে।
সূত্র: মিডলইস্ট মনিটর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন