প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে পৃথক দুটি অভিযানে ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চালসহ ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এবং সীমান্তবর্তী পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আদশ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে একটি বিশেষ টাস্কফোর্স দল। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুট্যান্টের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকার ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় পালপাড়া এলাকায় ১০ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকার ভারতীয় বাজি জব্দ করা হয়।
দুটি অভিযানে মোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকার চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন