প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণের জন্য আবারও সুযোগ প্রদান করছে। প্রতিষ্ঠানটি ‘স্টুডেন্ট পাইলট’ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে।
এই পদে প্রশিক্ষণ সম্পন্ন করার পর সফলভাবে এটিআর উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করলে মাসিক বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের জন্য কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এইচএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান অথবা গণিতের যেকোনো একটিতে জিপিএ ৫ থাকতে হবে। এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০, ইংরেজিতে জিপিএ ৪ এবং পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত ও উচ্চতর গণিতের মধ্যে দুটি বিষয়ে জিপিএ ৫ এবং একটিতে জিপিএ ৪ থাকতে হবে।
ও লেভেল পরীক্ষার্থীদের জন্য গণিত ও পদার্থবিজ্ঞানসহ অন্তত চারটি বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং এ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
বয়স ও শারীরিক যোগ্যতা
আবেদনের শেষ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১৬৭.৬৪ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) এবং নারী প্রার্থীদের ১৬২.৫৬ সেন্টিমিটার (৫ ফুট ৪ ইঞ্চি) হতে হবে। উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে এবং বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
প্রার্থীদের চশমা ছাড়া ৬/৬ দৃষ্টিশক্তি থাকতে হবে। দৃষ্টিশক্তি সংশোধনের মাধ্যমে ৬/৬ করা গ্রহণযোগ্য হবে, তবে বর্ণান্ধ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
ভাষাগত দক্ষতা
বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় সাবলীল হতে হবে। অন্য ভাষায় দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের https://studentpilot.usbair.com/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬। প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
নিয়োগসংক্রান্ত সতর্কতা
ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়া হয় না। নিয়োগের নামে কেউ অর্থ দাবি করলে প্রয়োজনীয় তথ্য ও নথিসহ [email protected] ঠিকানায় অভিযোগ জানাতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন