প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আগামী ৫ বছরের জন্য বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড/কোর্সের মাধ্যমে দক্ষতার উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজারকে সুসংহতকরণ, সম্প্রসারণ এবং সংরক্ষণ করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী গড়ে তোলা হচ্ছে। তাদের ভাষাগত সমস্যা দূরীকরণেও মন্ত্রণালয় কাজ করছে। এ কার্যক্রম সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। অভিবাসন ব্যয় এবং দালালচক্রের প্রতারণাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিদেশগামী কর্মীদের দ্রুত সময়ে পাঠানোর জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর চেষ্টা চলছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি, মনিটরিং, সনদায়ন, বিদেশে শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে ডিমান্ড লেটার/ভিসা সত্যায়ন করা হচ্ছে। এছাড়া, বিদেশ গমনেচ্ছু কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যুর বিষয়টি আরো সহজ ও স্বচ্ছ করা হচ্ছে। এ কারণে, অভিবাসনে দালালদের দৌরাত্ম্য কিছুটা হ্রাস পেয়েছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
এছাড়া, দালাল বা সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনার জন্য সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রস্তুত করেছে। স্থানীয় পর্যায়ে অভিবাসন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা এবং উপজেলা অবলম্বনে যথাক্রমে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমাধা কমিটি গঠন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন