প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের ঈদগাঁওয়ে জমি বিরোধের জেরে মা ও মেয়েকে খুনের মামলায় আবুল কালাম নামের প্রধান আসামির মৃতুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অভিযোগপত্রে (চার্জশিটে) অভিযুক্ত অপর ২ নারীকে খালাস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই আদেশ প্রদান করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জানান, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় ওই এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা জন্নাতুল ফেরদৌসকে প্রতিপক্ষের হামলায় নিহত হন। এই ঘটনার পর ২২ জানুয়ারি আবুল কালামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন আজিজুল হক। মামলার অপর অভিযুক্তরা ছিলেন প্রধান আসামির ভাই আবুল তাহের, প্রধান আসামির স্ত্রী হামিদা বেগম এবং আবু তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম।
পুলিশ তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই আবু তাহেরকে অব্যাহতি প্রদান করে অপর ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বিচারকার্য শুরু করে এবং বৃহস্পতিবার এই আদেশ প্রদান করে। আদেশ প্রদানকালে আসামিদের ৩ জনই আদালতে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন