প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন মাতাতে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় এসেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন জনপ্রিয় এই গায়ক।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আতিফ আসলামের কাছে জানতে চান, বাংলাদেশের খাবারগুলি তাঁকে কেমন লাগে? কোন খাবারগুলো তাঁর বেশি প্রিয়?
জবাবে গায়ক বলেন, ‘খিচুড়ি। আর আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না।’
আতিফ আসলাম বলেন, ‘আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশে যে খাবারের কথা বলি, তা প্রশংসিত হয়। যখন কখনোই আমাকে মানুষ জিজ্ঞাসা করে, চাইনিজ, থাই এর মতো খাবারগুলি প্রিয় কিনা? আমি সোজা বলে দিই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। পরে আমাকে বলুন।’
অনেক বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশগ্রহণ করেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাইলে আতিফ বলেন, রুনা লায়লা ম্যামের সঙ্গে আমি একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলেন। এর প্রেক্ষিতে তিনি ‘ও লাল মেরি’ গানটি গেয়েছিলেন, যেটি খুবই জনপ্রিয়। নিশ্চয়ই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ আনন্দ পেয়েছি।
পাকিস্তানের জনগণের মধ্যে আতিফের বাংলাদেশে কোনো আত্মীয় রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে আপনারা পরিবারের মতো। তবে হ্যাঁ, যদি আক্ষরিক অর্থে বলি, এখানে কাজের সুবাদে কিছু পরিচয় হয়েছে। এর থেকে বেশি কিছু নয়।’
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে আতিফ আসলামের কনসার্ট হবে। এতে তার সঙ্গে গান পরিবেশন করবে বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ এবং ‘লেভেল ফাইভ’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন