প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক মুদিদোকানিকে আটক করা হয়েছে।
এ সময় ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। বুধবার (২ জুলাই) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজারে ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুদিদোকানি জসিমের দোকান থেকে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়। একই সময়ে জসিমকে আটক করা হয়েছে।
আটক করা মুদিদোকানি জসিম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কাচিয়া চৌমুহনী বাজারের টিসিবি ডিলার জুয়েলের কাছ থেকে ১৩ বস্তা মসুর ডাল কিনে এনেছেন।
বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন। সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, আজ বিকেল ৪টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ববাজারে ব্রিজসংলগ্ন এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালানো হয়।
এ সময় টিসিবির পণ্য অবৈধভাবে খোলা বাজারে বিক্রির অভিযোগ আইনে ১৩ বস্তা মসুর ডাল জব্দ করা হয়েছে এবং মুদিদোকানি জসিমকে আটক করা হয়েছে। সহকারী কমিশনার আরও বলেন, ‘টিসিবির ডিলারের সন্ধান চলছে। ডিলার এলে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন