প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল'এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস)-এর বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন'এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
এ সময় প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে। স্পিকার আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
বৈঠকে দেশের নারী উন্নয়নের অগ্রগতি তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্য রাখতে গিয়ে বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতার উন্মেষের সুদৃঢ় ভিত্তি স্থাপনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি আরও বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাক্ষাৎকালে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের এবং ইউএনওপিএস-এর চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন