প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে সাহসের সঙ্গে কথা বলা জরুরি। প্রধানমন্ত্রী কথা বলছেন, তবে তিনি কি মিনমিনে বলছেন? আমরা আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে সক্ষম। বিশ্ব সম্প্রদায়কে বুঝিয়ে দেব, তারা (ভারত) অন্যায়কারী। অন্যায়কারী কখনোই জয়ী হতে পারে না।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, গতকাল গোপালগঞ্জে যে তাণ্ডব ঘটেছে... যারা মনে করছেন সবকিছু উল্টে যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে তা স্পষ্টভাবে প্রমাণিত হবে। পুরো দেশকে একসঙ্গে থাকতে হবে। এই মুহূর্তে জাতির ঐক্য অপরিহার্য।
সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উল্লেখ করেন, ভারত এখন পর্যন্ত আমাদের পানির ন্যায্য হিস্যা দেয়নি। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের পানির অধিকার ভারতের দয়ার ওপর নির্ভরশীল নয়। বাণিজ্যিক ভারসাম্যের সীমাহীন ঘাটতির সমস্যা সমাধান না করে, সীমান্ত হত্যা বন্ধের চূড়ান্ত সমাধান না করে আমরা অনেক কিছু তাদের হাতে তুলে দিয়েছি।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে অনেক চুক্তি থেকে বাংলাদেশের সরে আসা প্রয়োজন। মিঠা পানির সর্বোচ্চ ব্যবহার আমরা করতে পারিনি। পদ্মা বা তিস্তা ব্যারেজসহ বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে যেন আমরা পিছিয়ে না যাই। পানির এই লড়াইয়ের সঙ্গে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। এজন্য সীমান্ত পর্যন্ত একাধিক লংমার্চের প্রয়োজন হতে পারে। প্রয়োজনে এই লংমার্চ জাতিসংঘ পর্যন্ত নিয়ে যেতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন