প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানের মাধ্যমে এক মাদক কারবারি সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মো. তালুকদার (৫২) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়। একই দিনে হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিয়াবাড়ী গোলচত্বরের পূর্ব পাশে হাজী আল রোড এলাকায় অভিযান পরিচালনা করে তালুকদারকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় তালুকদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু পরে তাকে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তালুকদার দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে, একই দিনে রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মো. আবির (১৯), মো. জনাব আলী জাকির (২৮), মো. রশিদুল ইসলাম (২৮), মো. রাসেল (৩০), মো. রুবেল (২৭), নুরুন্নবী (৩০), মো. রিয়াদ হোসেন (২৫), মো. সায়মন (৩৪), মো. জুয়েল (৩৪), মো. জাহিদ হোসেন (২৮), মো. রানা (৩৭), মো. ইয়াসিন (২৫), মো. সোহেল (২৮), আব্দুর রহিম (৪২), সোহান মোল্লা (২০), মো. হারুন (২০) এবং মো. আবুল হাশেম (৪৮)।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আক্তার হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন