প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক চারজন, চট্টগ্রাম ও সিলেটে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯৬ জনে পৌঁছেছে।
অধিদপ্তর আরও জানায়, মোট মৃতের মধ্যে ১০১ জনের হাম রোগী হিসেবে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। বাকি ৯৯৫ জনের মৃত্যু হামের প্রাথমিক উপসর্গ নিয়ে ঘটেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন