প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মুলাদীতে নানা বাড়িতে বেড়াতে এসে দুই বোন জামিলা (১৪) ও জান্নাত (১২) জয়ন্তী নদীতে গোসল করতে নেমেছিল। জান্নাতকে জীবিত উদ্ধার করা গেলেও তারা গোসল করতে গিয়ে স্রোতের টানে জামিলা তলিয়ে যায়। শুক্রবার (৩ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর অলিল মেম্বার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিখোঁজ জামিলা মুন্সীগঞ্জের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। স্থানীয় বাসিন্দা রাসেদ খান জানান, শুক্রবার দুপুরে জামিলা ও জান্নাত নদীতে গোসল করতে যায়। তারা সাঁতার না জানায় নদীর পাড়ের অল্প পানিতে নেমেছিল। হঠাৎ পা পিছলে জামিলা নদীতে ডুবে যায়। জান্নাতকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হলেও জামিলা নিখোঁজ হয়ে যায়। এরপর স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং মুলাদী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মো. সজিবুর রহমান জানান, দুপুরের পর থেকেই ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত পৌনে ৯টা পর্যন্ত এই উদ্ধার অভিযান চলছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন