প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন জানিয়েছেন, "দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" তিনি বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা হচ্ছে না, বরং একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে কিছু সহিংসতার ঘটনা ঘটছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলাসহ দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুল হক মিলন মন্তব্য করেন, "কোনো ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে না।" তিনি বলেন, বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছে। এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। তিনি উল্লেখ করেন, "দুই-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের স্বপ্ন দেখছে।" তবে, তিনি নিশ্চিত করেন যে, তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।
কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন