প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে।
রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতকে তলব করে সরকার দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনা এবং এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ সম্পর্কে সরকার এখনও কিছু জানে না। তবে বাংলাদেশ সরকার চিঠির মাধ্যমে তথ্য জানতে চেয়েছে।
তিনি মন্তব্য করেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য’ একটি বড় শিক্ষা। শামা ওবায়েদ জানান, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে যে বার্তা এসেছে, তাতে উল্লেখ করা হয়েছে যে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে দুই বাংলাদেশি ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য হয়। আদালত সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে; কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার এখনও কিছুই পায়নি। তাই বাংলাদেশ দুজনের বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ বিষয়টি জানতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।
নিহত দুজনের সৌদি আরবে অবস্থানের ধরন ও মেয়াদ, বিচারে কোনো আইনি সহায়তা বা আপিলের সুযোগ নেওয়া হয়েছিল কি না—এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন