প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সংসদে এমপি-মন্ত্রী ভাইয়েরা যেভাবে কথা বলেন, তাতে মনে হচ্ছে বাংলাদেশে কোনো সমস্যা নেই। সংসদে এমপি-মন্ত্রীরা বলেন বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটাকে লোডশেডিং বলা হয় না। আমরা তাদের বলতে চাই, সংসদে শুধুমাত্র লোক দেখানো কথাবার্তা না বলে আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতিতে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস উল্লেখ করে বলেন, আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেয়া হবে না। শেখ হাসিনার আমলে একটা রোগ ছিল, সেটি হলো সবাই খারাপ, শুধুমাত্র শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ শিকড় উপড়ে ফেলতে চাই।
বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আপনাদের কাজের মাধ্যমে হারানো গৌরব এবং সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, প্রত্যেকটা দল ক্ষমতায় থাকতে আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে। যদি আপনারা বিবেকবোধ বিসর্জন দেন, তাহলে নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।
দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সারজিস বলেন, যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্তে পুশইন করা হয় এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তাহলে আমরা দেগাবো না কে সরকার বা তাদের অবস্থান কি ছিলো।
এসময় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়া, ডা. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন