প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দুর্গতদের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসন ও জেলার জনপ্রতিনিধিরা একটি অনন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
জেলার পাঁচটি আসনের সব সংসদ সদস্য তাদের এক মাসের মূল বেতন এবং জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ আগামী তিন কর্মদিবসের মধ্যে সংগ্রহ করে তহবিলে পাঠানো হবে।
রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। দুর্যোগের এই ক্রান্তিকালে বন্যাকবলিত মানুষের সহায়তায় তিনি প্রথমে নিজের এক মাসের মূল বেতন দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন প্রদানের জন্য একটি মানবিক প্রস্তাব উত্থাপন করেন।
এই সংসদ সদস্যের প্রস্তাবে গভীর সংহতি প্রকাশ করে তাৎক্ষণিক সম্মতি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত জেলার সব সরকারি দফতরের প্রধানরাও নিজেদের দফতরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এই মহতি উদ্যোগে অংশ নেয়ার বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সহমত পোষণ করেন। পরে জেলার বাকি চারটি আসনের সংসদ সদস্যরাও তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন এই বন্যা তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেন, যা জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেয়া হবে।
সভায় জানানো হয়, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে জেলার সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে তা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন