প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জামায়াতে ইসলামী আবার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি উল্লেখ করেছেন যে, ৯৬ সালের মতো আওয়ামী লীগ এবং জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে।
রাজশাহী সফরের সময় স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিত একটি যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে বলে দাবি করেন রাশেদ খান। তিনি বলেন, "বিরোধী দলের উস্কানিতে এরকম দুঃসাহস দেখিয়েছে ওই যুবক।"
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন