প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ১১ দিন নিখোঁজ থাকার পর, ব্রাজিলের আমাজন জঙ্গলে জীবিত উদ্ধার করা হয়েছে ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে, যিনি আলঝেইমার রোগে আক্রান্ত।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তিনি বুনো ফল খেয়ে এবং গাছের পাতা বিছিয়ে তার ওপর ঘুমিয়ে বেঁচে ছিলেন। স্থানীয় গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে।
এএফপি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার নয় দিন পর তার নাতনি সারা মন্টেস দমকলকর্মীদের উদ্ধার অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, ২২ নভেম্বর রোববার থেকে তার দাদাকে খোঁজার অভিযান বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে।
ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমাদের ভুলে যাবেন না। দাদুর কথা ভুলে যাবেন না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্ট এবং একজন উদ্ধারকর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তার সন্ধান পাওয়া যায়।
উদ্ধারের পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি শুধু অন্তর্বাস পরা অবস্থায় বসে আছেন এবং তাকে বেশ দিশেহারা মনে হচ্ছে।
সংবাদমাধ্যম জি১-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অস্থায়ীভাবে তৈরি স্ট্রেচারে করে তাকে ঘন জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ফেরেইরা দোস সান্তোস নামের ওই ব্যক্তি আগে অনানুষ্ঠানিকভাবে খনিশ্রমিক হিসেবে কাজ করতেন। আমাজন জঙ্গল সম্পর্কে তার ভালো ধারণা ছিল। বেঁচে থাকার জন্য তিনি আমাজন অঞ্চলের একধরনের পামগাছ বুরিতির ফল খেতেন এবং প্রাকৃতিক উৎস থেকে পানি পান করতেন।
পার্ক রেঞ্জার নেরিভান দা সিলভা জি১-কে জানিয়েছেন, উদ্ধারকারীরা জঙ্গলের ভেতরে আকাই পামগাছের পাতা দিয়ে তৈরি কয়েকটি বিছানার সন্ধান পেয়েছেন। এছাড়া, মাটিতে পাওয়া পায়ের ছাপ থেকে বোঝা গেছে, ওই ব্যক্তি একই জায়গায় ঘুরপাক খাচ্ছিলেন।
উদ্ধার অভিযান চালানো ওই এলাকার ঘন জঙ্গলে গাছপালার ঘনত্ব এত বেশি যে কয়েক মিটারের বেশি দূর পর্যন্ত দেখা যায় না।
জি১-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোববার সকালে ফেরেইরা দোস সান্তোস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন