প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর ধানমন্ডিতে উদ্ধার করা হয়েছে শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার সময় এই মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ধানমন্ডি ৫ নম্বর রোডের পরিত্যক্ত সুধা সদন বাড়ির ২য় তলায় দরজার ওপরে ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের কোন জখমের চিহ্ন শনাক্ত হয়নি।
তিনি আরও জানান, ফিঙ্গার প্রিন্টের সাহায্যে শাকিলের নাম পরিচয় সনাক্ত করা হয়। শাকিল হাজারীবাগ রায়েরবাজার এলাকায় বাস করতেন। তার ২২ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং ঠিকমত কোন কাজ করতেন না। ভাড়া না দেওয়ার কারণে তাকে ৪ মাসের মধ্যে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভবঘুরে জীবনযাপন করছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৪ জুলাই) রাতে যে কোন সময় সুধা সদন বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সুধা সদন ছিল পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার বাসভবন হিসেবে পরিচিত। এই বাড়িটির নাম ‘সুধা সদন’ সুধা মিয়া নাম অনুযায়ী রাখা হয়। পরে এটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডির এই বাড়িতে কয়েক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন