প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের মধুখালীতে বাথরুমের স্ল্যাবের নিচ থেকে পুলিশ বস্তাবন্দি এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরের সময়ে পৌর সদরের শ্রীপুর কর্মকার পাড়া থেকে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, পৌর সদরের শ্রীপুর কর্মকার পাড়ার বাসিন্দা আলী আকবর মণ্ডলের স্ত্রী রওশনা বেগম ভোররাতে বাথরুমে গিয়ে স্ল্যাবের ওপর দাঁড়িয়ে অস্বাভাবিক অনুভব করেন। বিষয়টি তিনি তার স্বামীকে জানান।
পরে আলী আকবর মণ্ডল নিজে বাথরুমে গিয়ে স্ল্যাবের নিচে বস্তাবন্দি কিছু রয়েছে বলে সন্দেহ করেন। তিনি এরপর বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুললে ভেতরে এক নারীর কঙ্কাল দেখা যায়। কঙ্কালটির মাথার খুলি মাঝারি আকারের, এর দীর্ঘ কালো চুলের অংশ বিশেষ রয়েছে এবং হাড়গুলো বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
মধুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান জানিয়েছেন, 'কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন