প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার বিনামূল্যের পাঠ্যবইয়ের মান নিশ্চিত করার লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে এনসিটিবি মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের মান সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করানোর পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে বুয়েট, বিএসটিআই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে মান যাচাইয়ের জন্য বিবেচনা করা হচ্ছে।
বিনামূল্যের পাঠ্যবইয়ের মান যাচাইয়ের জন্য প্রতি বছর ছাপার আগে ও পরে তদারকির জন্য পিডিআই ও পিএলআই এজেন্ট ইন্সপেকশন নিয়োগ দিতে হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত ১২ বছর ধরে বিনামূল্যের পাঠ্যবইয়ের ইন্সপেকশন এজেন্ট হিসেবে দুটি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে আসছে। তারা ছাপার আগে ও পরে তদারকির জন্য পিডিআই ও পিএলআই এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। তবে, এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের পাঠ্যবইকে ভালো মান সার্টিফিকেট দেয়ার অভিযোগ রয়েছে। তাই এনসিটিবি এবার তাদের দিয়ে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, ২০১০ সাল থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পাঠ্যবই মুদ্রণের তদারকির কাজ করানো হচ্ছে। মাধ্যমিকের ২৮ কোটি বই ছাপানোর জন্য অন্তত ১ লাখ টন কাগজ, কালি, আর্ট পেপার তদারকি করা প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে ৫০টির বেশি প্রেসে ২৪ ঘণ্টা একজন করে তদারকি কর্মকর্তা নিয়োগ দেয়ার মতো জনবল, মেশিনারিজ, ল্যাবসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় সরকারি অনেক প্রতিষ্ঠানের নেই। গত বছরের তুলনায় বেসরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো এবার ৩০-৪০ শতাংশ কম দরপত্রে অংশ নিয়েছে, এবং অনেক প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তদারকির কাজ করানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে, সরকারি প্রতিষ্ঠানের ল্যাব ও অভিজ্ঞতা সহ অন্যান্য বিষয়াদি মিললে তদারকির কাজ দেয়া হবে। অন্যথায়, বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করানো হবে।
এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে, বিনামূল্যে পাঠ্যবইয়ের মান নিশ্চিত করতে এনসিটিবি এবার কঠোর অবস্থান নিয়েছে। সূত্র জানায়, অষ্টম শ্রেণির বইয়ের দরপত্রের অনুমোদন ইতিমধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি দিয়েছে। নবম ও দশম শ্রেণির বইয়ের দরপত্র মূল্যায়নের কাজ এখনও চলছে। তবে, শীঘ্রই বই ছাপানোর কাজ শুরু হবে। বই ছাপানোর আগে ইন্সপেকশন এজেন্ট নিয়োগ দিতে হবে। প্রেসের মালিকদের সঙ্গে চুক্তিপত্র করার সময় ইন্সপেকশন কোম্পানির নাম উল্লেখ থাকা নিশ্চিত করতে হবে। কিন্তু তা না থাকায় এনসিটিবি মুদ্রণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারছে না। কারণ, ইন্সপেকশন কোম্পানি মোট চার স্তরে তদারকি করে। এর মধ্যে বই ছাপার আগে তিন স্তর এবং পরে এক স্তর। নিম্নমানের বই ছাপানো রোধ করতে প্রত্যেকটি ছাপাখানায় ২৪ ঘণ্টার জন্য তদারকি কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। তারা প্রথমে প্রেসে কাগজের মান (স্থায়িত্ব ও জিএসএম) ঠিক আছে কি না তা দেখে ছাড়পত্র দিলেই বই ছাপা হয়। ছাপা হওয়ার পর মান যাচাই করে ফের ডেলিভারি জন্য ছাড়পত্র দেয়া হয়। এই স্তরকে (প্রি-ডেলিভারি ইন্সপেকশন) পিডিআই বলা হয়। বই পৌঁছানোর পর প্রত্যেক উপজেলা থেকে বই সংগ্রহ করে সেগুলোর মান যাচাই করতে (পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন) পিএলআই এজেন্ট নিয়োগ দেয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন