প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা রবিবার (১১ অক্টোবর) শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদের শেষ কর্মদিবসে তার বিদায় না জানিয়ে কর্মস্থলে রাখার জন্য আকুল আবেদন জানায়। ক্লাস শুরু হওয়ার পরপরই শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেয়। সেখানে তারা প্রধান শিক্ষককে পুনরায় দায়িত্ব দেওয়ার জন্য জোর দাবি জানায়।
পরে প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ বিষয়টি জানতে পেরে নিজে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন এবং তাদের পুনরায় ক্লাসে ফিরিয়ে নেন।
খুরশীদুজ্জামান আহমেদ দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। তার সুচিন্তিত দিকনির্দেশনা ও প্রচেষ্টার ফলে বিদ্যালয়টি পড়াশোনাসহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে দেশ ও বিদেশে সুনাম ও পরিচিতি অর্জন করেছে।
এটি উল্লেখযোগ্য যে, সরকারের নিয়ম অনুযায়ী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের অনুমোদন সাপেক্ষে কোনো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পুনরায় দায়িত্ব পালন করতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন