প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছর কাটাতে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন।
এই কর্মসূচির অংশ হিসাবে কেবি হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, এই দেশটিকে সবুজ এবং বসবাসযোগ্য করে তুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার অংশ হিসেবে এই বৃক্ষরোপণের কাজ করা।
আজ বৃহস্পতিবার বিকেলে বাকৃবি'র উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নিজে একটি নিম গাছের চারা রোপণ করে স্কুলের শিক্ষার্থীদের বেশি বেশি করে গাছ লাগানো ও পরিচর্যায় আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম।
এ সময় কে.বি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ অতিথিবৃন্দ বৃক্ষরোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন