প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানকে কেন্দ্র করে অপপ্রচার শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান ব্রুনো রদ্রিগেজকে তার আসনে ফিরে যেতে অনুরোধ করেন। কিউবার প্রতিনিধি ট্রাম্প প্রশাসনের নিযুক্ত দূতকে মিথ্যাবাদি হিসেবে উল্লেখ করেন, খলিলুর রহমানকে নয়।
বাংলাফ্যাক্ট জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ নিয়ে বার্ষিক বিতর্কের সময় কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলা এবং তার প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ওয়াল্টজকে চ্যালেঞ্জ জানাতে উঠে আসেন। এটি মূলত সেই ঘটনার একটি দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো উল্লেখ করছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করা হচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন