প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিনেত্রী সাদিয়া আয়মান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই ঘটনার জন্য "হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য" শব্দ ব্যবহার করেন।
সাদিয়া আয়মান তার পোস্টে উল্লেখ করেন, "সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।" তিনি বলেন, "তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।"
অন্যদিকে, দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া। তিনি মন্তব্য করেন, "এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!"
ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক হিসেবে উল্লেখ করে সাদিয়া নিজের অবস্থান স্পষ্ট করেন। পোস্টের মন্তব্যের ঘরে তিনি কয়েকজন সমালোচকের মন্তব্যের জবাবও দেন। সেখানে সাদিয়া দাবি করেন, "যাদের উদ্দেশ্য করে আমি পোস্টটি দিয়েছি, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।"
মন্তব্যকারীদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন অনেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন