প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা আমাদের জন্য অপরিহার্য। অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানার মাধ্যমে আমরা সেই শিক্ষা গ্রহণ করি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় একনজরে দেখা যাক।
ঘটনাবলি
৯৯৪ সালে ওরেন্তেসের যুদ্ধে ফাতেমীয়রা বাজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বড় ধরনের বিজয় অর্জন করে।
১৬৫৬ সালে ইংল্যান্ড এবং ফ্রান্স শান্তি চুক্তি স্বাক্ষর করে।
১৭৭৬ সালে ব্রিটেন ম্যানহাটান দখল করে।
১৮১২ সালে নেপোলিয়নের ফরাসি বাহিনী মস্কোর ক্রেমলিনে তাঁবু গাড়ে।
১৮১২ সালে রুশরা ফরাসি দখলদারি প্রতিহত করতে মস্কোয় আগুন লাগিয়ে দেয়।
১৮২১ সালে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে।
১৮৩৫ সালে ভারতে সংবাদ পরিবেশনের কাজে মুদ্রণযন্ত্রের ব্যবহার অনুমোদন করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়।
১৮৯৪ সালে পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৬ সালে বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহৃত হয়।
১৯১৭ সালে আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
১৯৩৫ সালে নুরেমবার্গ আইনের মাধ্যমে জার্মান ইহুদিদের নাগরিকত্ব বাতিল করা হয়।
১৯৩৫ সালে জার্মানির স্বস্তিকাযুক্ত নতুন পতাকা চালু হয়।
১৯৪৬ সালে বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৪৭ সালে তমদ্দুন মজলিস ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৫২ সালে জাতিসংঘ আফ্রিকার দেশ ইথিওপিয়াকে ইরিত্রিয়া দান করে, যা পরবর্তীকালে স্বাধীন হয়।
১৯৫৮ সালে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিষ্কৃত হয়।
১৯৫৯ সালে দূরদর্শন (সংক্ষেপে ডিডি) ভারতে প্রথম টেলিভিশন সম্প্রচার শুরু করে। নিকিতা ক্রশেভ প্রথম সোভিয়েত নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যান।
১৯৭৩ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর ও সিরিয়া।
১৯৮১ সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু জাতিসংঘের সদস্য হয়।
১৯৮২ সালে লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল আততায়ীর হাতে নিহত হন।
১৯৮৯ সালে পাকিস্তান কমনওয়েলথে ফিরে আসে।
১৯৯১ সালে দক্ষিণ-পূর্ব ইউরোপের মেসিডোনিয়া সাবেক যুগোশ্লাভিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৯১ সালে বাংলাদেশে গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণরায় প্রদান করা হয়।
১৯৯৬ সালে ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
১৯৯৮ সালে আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানি ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি।
২০০৮ সালে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়, যা যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের বৃহত্তম দেউলিয়ার ঘটনা।
জন্ম
১২৫৪ সালে মার্কো পোলো, ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক জন্মগ্রহণ করেন।
১৫০৫ সালে হাঙ্গেরির রানি মারিয়া জন্মগ্রহণ করেন।
১৭৮৯ সালে জেমস ফেনিমোর কুপার, দ্য লাস্ট অব দ্য মোহিকানস খ্যাত কথাসাহিত্যিক জন্মগ্রহণ করেন।
১৮৫৭ সালে উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্ট্, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি জন্মগ্রহণ করেন।
১৮৬০ সালে ভারতরত্ন এম. বিশ্বেশ্বরায়া, ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার, দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা জন্মগ্রহণ করেন।
১৮৭৬ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক জন্মগ্রহণ করেন।
১৮৯০ সালে আগাথা ক্রিস্টি, ‘দ্য কুইন অব ক্রাইম’ ডাকনামে পরিচিত ইংরেজ অপরাধ কল্পকাহিনি লেখক জন্মগ্রহণ করেন।
১৮৯৪ সালে জঁ রনোয়ার, ফরাসি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও লেখক জন্মগ্রহণ করেন।
১৯০৪ সালে ইতালির রাজা দ্বিতীয় উমবার্তো জন্মগ্রহণ করেন।
১৯০৭ সালে ফায় ওরায়, কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
১৯০৯ সালে সি.এন. আন্নাদুরাই, ভারতীয় রাজনীতিবিদ, ভালো বাগ্মী, মাদ্রাজ প্রদেশের সর্বশেষ ও তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী জন্মগ্রহণ করেন।
১৯১৪ সালে আডোলফো বিওয় কাসারইয়েস, আর্জেন্টিনার সাংবাদিক ও লেখক জন্মগ্রহণ করেন।
১৯১৬ সালে রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক কনস্ট্যান্টিন ভারযিল গিওরগো জন্মগ্রহণ করেন।
১৯২৯ সালে মারি গেল-ম্যান, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ জন্মগ্রহণ করেন।
১৯৩৭ সালে রবার্ট এমারসন লুকাস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ জন্মগ্রহণ করেন।
১৯৪৬ সালে অলিভার স্টোন, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক জন্মগ্রহণ করেন।
১৯৫৪ সালে হ্রান্ট ডিঙ্ক, তুর্কি সাংবাদিক জন্মগ্রহণ করেন।
১৯৬৫ সালে রবার্ট ফিকো, স্লোভাক রাজনীতিবিদ, অধ্যাপক ও ১৪তম প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালে নাথান অ্যাসলে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জন্মগ্রহণ করেন।
১৯৭৯ সালে কার্লোস রুইজ, গুয়াতেমালার ফুটবলার জন্মগ্রহণ করেন।
১৯৮৮ সালে চেলসিয়া কেন, মার্কিন অভিনেত্রী ও গায়িকা জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৮৫৯ সালে ইসামবারড কিংডম ব্রুনেল, ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার জন্মগ্রহণ করেন।
১৯২৬ সালে রুডল্ফ ক্রিস্টফ অয়কেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক জন্মগ্রহণ করেন।
১৯৩৮ সালে টমাস ওয়লফে, মার্কিন লেখক জন্মগ্রহণ করেন।
১৯৪৫ সালে অ্যান্টন ওয়েবেরন, অস্ট্রীয় সুরকার ও পথপ্রদর্শক জন্মগ্রহণ করেন।
১৯৮৯ সালে রবার্ট পেন ওয়ারেন, মার্কিন কবি, লেখক ও সমালোচক জন্মগ্রহণ করেন।
২০০৬ সালে নিতুন কুণ্ডু, বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা জন্মগ্রহণ করেন।
২০০৮ সালে স্টাভরস পারাভাস, গ্রিক অভিনেতা জন্মগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন