প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক বর্তমানে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সীমান্তের জাদুকাটা নদী ও রক্তি নদীর পানি বেড়ে গিয়ে এবং পাহাড়ি ঢলের পানির কারণে সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকা অবস্থিত ‘১০০ মিটার’ নামক জায়গাটি প্লাবিত হয়েছে। এতে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন হয়নি, তবে ঝুঁকি নিয়ে যানবাহন ও স্থানীয় লোকজন চলাচল করছেন।
সূত্র থেকে জানা যায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সীমান্তের জাদুকাটা ও রক্তি নদীর পানি বুধবার (৮ জুলাই) থেকেই বৃদ্ধি পাচ্ছে।
পাশাপাশি তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) ১২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রক্তি নদীর পানি শক্তিয়ারখলা পয়েন্টে ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এটি বিপৎসীমার ০ দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে আজ সকালে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার নামের স্থাপনাটি পানিতে প্লাবিত হয়ে যায়।
তাহিরপুর আলিম মাদরাসার প্রভাষক আশিকুর রহমান বলেন, আমি সকালে মাদরাসায় যাওয়ার পথে শক্তিয়ারখলা এলাকায় পৌঁছালে দেখি, পাকা সড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। সেখানে পানি প্রায় দেড় ফুটের উপরে রয়েছে, ফলে সবাই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক জানান, ভারি বৃষ্টির ফলে জাদুকাটা এবং রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পাহাড়ি ঢলের পানির কারণে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের একটি অংশ প্লাবিত হয়েছে। তিনি জানান, এই পানি বেশিক্ষণ থাকবে না।
বিশ্বম্ভরপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান বলেন, সড়ক প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন যে, যে অংশটুকু প্লাবিত হয়েছে, বর্ষা মৌসুমে এটি প্রতি বছর কয়েকবার প্লাবিত হয়ে থাকে। তিনি আরও জানিয়েছেন, পাহাড়ি ঢল কমলে সড়কের এই প্লাবিত অংশ আবার জেগে উঠবে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন