প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা গ্রামীণ ব্যাংকের লাউহাটী শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের যে কোনও সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাংকের বারান্দা এবং সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন জালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোমিত সরকার জানিয়েছেন, ভোরে শব্দ শুনে তিনি দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তা প্রহরীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। যদিও ভবনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মূল ভবন অক্ষত রয়েছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেছেন, "খবর পাওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা হয়তো পেট্রোল ঢেলে আগুন জালিয়েছিলো।" তিনি আরও জানান, ভবনে থাকা লোকজন আগুনের বিষয়টি জানার ফলে আগুন বিস্তার লাভ করতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন