প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের বানারীপাড়ায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক মো. মোরশেদকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মোরশেদকে তার বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা পিটুনি দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে, আর ভুক্তভোগীকে উদ্ধার করে।
অভিযুক্ত শিক্ষক মোরশেদ এর আগেও খুলনার একটি হোটেলে এক সহকারী শিক্ষিকাকে নিয়ে রাতযাপনকালে স্ত্রীর হাতে ধরা পড়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এদিকে, মোরশেদের বিরুদ্ধে মামলার খবর পেয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া রহমান বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার বিষয়ে খোঁজখবর নেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায়কে বিষয়টি অবহিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় বলেন, ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠানো হবে।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে উপজেলার ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোরশেদ জন্মনিবন্ধনের ভুল সংশোধনের কথা বলে এক শিক্ষার্থীর মাকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষক মোরশেদকে আটক করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন