প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর বাউফলে মিড ডে মিলের ডিম সেদ্ধ করার সময় মাহফুজুর রহমান নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।
এই ঘটনা ঘটে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে, উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে প্রতিদিন শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করানো হয়। রোববার, ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে দগ্ধ হন মাহফুজ।
একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শাক তোলা ও ডিম সেদ্ধ করার মতো নানা কাজ করানো হয়। প্রতিবাদ জানালেও শিক্ষকরা বিষয়টিতে কর্ণপাত করেন না।
মাহফুজের শ্রেণিশিক্ষক ফাহমিদা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, "ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দগ্ধ হয়।"
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন