প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধুপুরে মানবাধিকার দিবসটি মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে, মঙ্গলবার দুপুরে, মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মধুপুর-ময়মনসিংহ সড়কে।
মানববন্ধনের সময় বক্তারা উল্লেখ করেন, "ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার গুম খুন আর বন্দি করণের মাধ্যমে মানুষের মানবাধিকার হরণ করেছিল।" বক্তারা আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুম খুন ও নির্যাতনের শিকার মানুষগুলো তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে পাওয়ার জন্য এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। বক্তারা ছাত্রদলের গুম হওয়া নেতাকর্মীদের ফিরে পাওয়ারও দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক মো: মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলাম রোমান। এছাড়াও পৌরছাত্রদলের আহবায়ক সঞ্জয় সিং, সদস্য সচিব সাব্বির আহমেদ, এবং মধুপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। এতে মধুপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন