প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিভিন্ন পর্যায়েও যুক্তরাষ্ট্র একাধিকবার দেশটির ভূখণ্ডে হামলা চালানোর ঘটনা ঘটেছে। ৮ এপ্রিল প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৩০ আগস্ট পর্যন্ত অন্তত ১৫টি পৃথক সময়পর্বে মার্কিন হামলার ঘটনা ঘটেছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই হামলাগুলো ২৫ মে, ২৭ মে, ৩০ মে, ৩১ মে, ২ জুন, ৫ জুন, ৯ জুন, ১০ জুন, ২৬ জুন, ২৭ জুন, ৭ জুলাই, ৮ জুলাই, ১১ থেকে ২৩ জুলাই পর্যন্ত এবং সর্বশেষ ৩০ আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে।
মার্কিন হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের রাডার স্থাপনা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও উৎপাদন সংশ্লিষ্ট স্থাপনাগুলো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকি বা হামলার জবাব হিসেবে এসব সামরিক অভিযান পরিচালিত হয়েছে।
এপ্রিলের যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুরোপুরি বন্ধ হয়নি। দুই দেশের মধ্যে ১৭ জুন একটি যুদ্ধবিরতি কাঠামো নিয়ে সমঝোতা হলেও পরবর্তী সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় তা কার্যত ভেঙে পড়ে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা বাতিল বলে ঘোষণা করেন।
জুলাই মাসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ১১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা কয়েক দফা মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। এ সময় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্য ছিল জর্ডান, বাহরাইন, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক অবস্থানগুলো। একই সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলও ব্যাহত হয়।
সর্বশেষ ৩০ আগস্ট মার্কিন বাহিনী ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনা বা লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ফলে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত পুরোপুরি থামেনি। বরং বিভিন্ন সময়ে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে সংঘাত নতুন করে তীব্র হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন