প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোর, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার অভয়নগরে ট্রেনের নিচে কাটা পড়ে আজ ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটেছে। নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার সকালে ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, শনিবার সকালে ওই নারী রেললাইনের উপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
ঘটনাস্থলের নিকটবর্তী ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।
অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বাসস’কে জানিয়েছেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন