প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পোষা বিড়াল ঘরের সদস্য হিসেবে বিবেচিত হয়। কিন্তু এই আদরের প্রাণীটি যখন নির্দিষ্ট স্থানের বাইরে প্রস্রাব করে, তখন সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে সোফা, গালিচা বা ঘরের কোনো কোণে প্রস্রাব করার পর প্রথমে তা টের না পাওয়া গেলেও পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
অনেক সময় নিয়মিত ঘর পরিষ্কার করার পরও সেই গন্ধ পুরোপুরি দূর হয় না। এতে বাড়ির মানুষ অভ্যস্ত হয়ে গেলেও অতিথিদের জন্য বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
তবে কিছু সহজ উপায়ে পোষা বিড়ালের প্রস্রাবের দুর্গন্ধ কমানো সম্ভব।
এনজাইমযুক্ত গন্ধনাশক ব্যবহার করতে পারেন।
বিড়ালের প্রস্রাবের গন্ধ দূর করতে এনজাইমযুক্ত গন্ধনাশক (Enzyme Based Cat Litter Deodorizer) ব্যবহার করা যেতে পারে। এই গন্ধনাশকে থাকা বিশেষ ধরনের উৎসেচক বিড়ালের মূত্রে থাকা প্রোটিন ও ইউরিক অ্যাসিড ভেঙে দিতে সাহায্য করে। ফলে দুর্গন্ধও কমে যায়।
বিড়াল সাধারণত যে স্থানে প্রস্রাব করে, সেখানে এটি ছড়িয়ে দেওয়া যেতে পারে। এর নিজস্ব গন্ধ খুব তীব্র নয়, তাই বিড়ালেরও সাধারণত অস্বস্তি হওয়ার কথা নয়।
সোফা বা গালিচায় প্রস্রাব করলে
অনেক সময় বিড়াল সোফা কিংবা গালিচায় প্রস্রাব করে। এমন পরিস্থিতিতে পানির সঙ্গে সাদা ভিনিগার মিশিয়ে আক্রান্ত স্থানে স্প্রে করা যেতে পারে।
এরপর ভেজা জায়গায় বেকিং সোডা ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটি দুর্গন্ধ কমাতে সাহায্য করে। বিড়ালের প্রস্রাবের জায়গাতেও বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে।
লিটার বাক্স বা প্রস্রাবের স্থান নিয়মিত পরিষ্কার করুন।
বিড়ালের লিটার বাক্স বা প্রস্রাবের স্থান নিয়মিত পরিষ্কার করা জরুরি। বিশেষ করে বর্ষাকালে ঘরের পরিবেশ স্যাঁতসেঁতে থাকায় দুর্গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়তে পারে।
তাহলে প্রয়োজন হলে বিড়ালের প্রস্রাব ও মলত্যাগের স্থান দিনে দুবার পরিষ্কার করা যেতে পারে। এতে ঘরে দুর্গন্ধ জমে থাকার সুযোগ কমবে।
গন্ধ দূর করতে নিয়মিত পরিষ্কারই গুরুত্বপূর্ণ।
পোষা বিড়াল থাকলে শুধু ঘর পরিষ্কার করলেই হবে না, বিড়াল যেখানে নিয়মিত প্রস্রাব করে সেই স্থানগুলোর দিকেও নজর দিতে হবে। দ্রুত স্থানটি পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী গন্ধ কমানোর উপকরণ ব্যবহার করলে ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়া অনেকটাই কমানো সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন